পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির লেনদেন চালু হচ্ছে আগামীকাল রবিবার। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার এসব কোম্পানির লেনদেন স্থগিত থাকে। সাপ্তাহিক দুদিন ছুটির পর আগামীকাল রবিবার স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে।

ডিএসই সূত্রে জানা গেছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এটলাস বাংলাদেশ, দুলামিয়া কটন ও শাহজিবাজার পাওয়ার এ তালিকায় রয়েছে।

তবে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী শাহজিবাজার পাওয়ারের লেনদেন স্পট মার্কেটে চালু হবে।

এসএইচ