জন্মাষ্টমী উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় আগামী রোববার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জের দাফতরিক কার্যক্রমও বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগব গীতার উদগাতা ভাগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগের সন্ধিক্ষণে বিশৃঙ্খল ও অবক্ষয়িত মূল্যবোধের পৃথিবীতে মানবপ্রেমের অমিত বাণী প্রচার ও প্রতিষ্ঠা করেছিলেন।
রোহনী নক্ষত্রের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই মাটির ধরাধামে। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করেই জন্মাষ্টমী উৎসব।
এদিন সরকারি ছুটি থাকায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





