বাংলাদেশে অবস্থানরত অনেক বিদেশীই চাকরিসহ বিভিন্ন জেলায় নিয়েজিত আছে। মোটা অঙ্কের অর্থও আয় করছে। কিন্তু সেই অর্থের উপর বাংলাদেশ সরকারকে কোন কর দিচ্ছে না। এটা ঠেকাতে বিদেশিদের তালিকা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত হিসাবমতে, বাংলাদেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে বড় অঙ্কের বেতনে বিপুল সংখ্যক বিদেশি কর্মরত রয়েছে। যারা সঠিকভাবে কর পরিশোধ করে না। এসব কর ফাঁকিবাজদের ধরতে শীঘ্রই অভিযানে নামছে এনবিআর।

সংশ্লিষ্টরা বলেছেন, তৈরি পোষাকসহ বেশ কয়েকটি খাতে প্রায় ৫ লাখ বিদেশি নাগরিক কর্মরত রয়েছে বাংলাদেশে। কিন্তু এসব নাগরিকের অধিকাংশই সঠিকভাবে কর পরিশোধ করছে না। এর পরিপ্রেক্ষিতেই বড় ধরনের অভিযানে নামতে বাধ্য হয়েছে এনবিআর।

জানা গেছে, অভিযান পরিচালনা করার আগে একটি টাস্কফোর্স গঠন করবে এনবিআর। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং বিনিয়োগ বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করছে সংস্থাটি। এ কারণে বিদেশি নাগরিকদের এ বিষয়ে একটি তথ্য ভান্ডার গড়ে তোলা হয়েছে।

এনবিআরের এক কর্মকর্তা বলেন, রাজস্ব বান্ধব পরিবেশ সৃষ্টিতে কর ফাঁকি কোন ভাবেই মেনে নেবে না এনবিআর। তিনি বলেন, বিদেশি নাগরিকদের একটি শ্রেণি বছরের পর বছর কর ফাঁকি দিয়ে যাচ্ছে। কিন্তু এসব কর ফাঁকিবাজদের আর ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, বিদেশি নাগরিকদের যে সকল কোম্পানি অবৈধভাবে নিয়োগ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করছে এনবিআর।

এআই