আগামী ১৬ জুলাই ব্যাংক ও অন্যান্য সরকারি অফিসের মতো শেয়ারবাজারও খোলা থাকবে।
ওইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলবে। ডিএসই ও সিএসই জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আর ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই (শনিবার) সব সরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই হিসেবে শেয়ারবাজারও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে উভয় স্টক এক্সচেঞ্জ।
ওএফ





