৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের গ্রামীণ ফোন লিমিটেডের (জিপি)। সোমবার বিকেলে অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এর আগে কোম্পানিটি ৯০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালী লভ্যাংশ দিয়েছে। এ নিয়ে অর্থবছরে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশের পরিমাণ ১৪০ শতাংশ নগদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ এ বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্ববান করা হয়েছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৮৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩.০৬ টাকা।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের
৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের গ্রামীণ ফোন লিমিটেডের (জিপি)।





