বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সাথে কমেছে লেনদেন। একই সাথে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র লক্ষ করা গেছে। তবে এদিন সূচক বেড়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৮১ লাখ ২৯ হাজার টাকা।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৯৪ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৫৩৭ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার লেনদেন কমেছে ১১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা।
গত কয়েক দিনের ঊর্ধ্বমুখী প্রবণতা শেষে পুঁজিবাজারে কিছুটা মূল্য সংশোধনের প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি ০৭ লাখ টাকা।
বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ৭৭ লাখ টাকা।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ পুঁজিবাজারে
বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সাথে কমেছে লেনদেন। একই সাথে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দর।





