ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে ৩ কোটি ৮১ হাজার ২৫৩ টাকা।
ডিএসই সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসে ডিএসই থেকে ৮ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ২০৯ টাকা রাজস্ব আয় হয়েছিল। মার্চ মাসে আয়ের পরিমাণ হয়েছে ১১ কোটি ৭০ লাখ ৫০ হাজার ৪৬২ টাকা।
মার্চ মাসে ট্রেক হোল্ডারদের টার্নওভার থেকে ৬ কোটি ১৩ লাখ ৯২ হাজার ৪৭৩ টাকা রাজস্ব আয় করেছে সরকার। আর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেচাকেনা থেকে ৫ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার ৯৮৯ টাকা আদায়।
অপরদিকে ফেব্রুয়ারি মাসে ট্রেক হোল্ডারদের টার্নওভারের মাধ্যমে ৫ কোটি ৩৬ লাখ ৩ হাজার ১৩৭ টাকা ও উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেচাকেনা থেকে ৩ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ৭২ টাকা আয় করেছে সরকার। সে হিসাবে ফেব্রুয়ারি মাসে সরকার ডিএসই থেকে মোট ৮ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ২০৯ টাকা রাজস্ব আয় করেছিল।
কেএইচ





