ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ী সফিউল ইসলাম মহিউদ্দিন। তার সঙ্গে শেখ ফজলে ফাহিম জ্যেষ্ঠ সহসভাপতি এবং মোনতাকিম আশরাফ সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৬ মে ) সন্ধ্যায় ফেডারেশন ভবনে নির্বাচিত পরিচালকদের প্রথম সভায় এই তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলী আশরাফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সভাপতি ও জ্যেষ্ঠ সহসভাপতি পদে কোনো প্রার্থী না থাকায় এবং সহসভাপতি পদে আটজন প্রার্থী থাকলেও তারা প্রার্থিতা প্রত্যাহার করায় তারা নির্বাচিত হন।
সফিউল বিদায়ী কমিটিতে প্রথম সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। এখন আবদুল মাতলুব আহমাদের স্থলাভিষিক্ত হলেন। এছাড়া, শেখ ফজলে ফাহিম আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। তিনি গোপালগঞ্জ চেম্বারের প্রতিনিধি। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোনতাকিম সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের ছেলে। আশরাফ এই নির্বাচন অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন।
এমই





