দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে যাকাত দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি মোহাম্মদ শাহজাহান খান।
শনিবার ডিসিসিআই মিলনায়তনে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ও ডিসিসিআই-এর যৌথ উদ্যোগে ‘যাকাতের সম্ভাবনাময় সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিকভাবে যাকাত ব্যবস্থাপনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজাহান খান বলেন, এ জন্য যাকাত ফান্ডের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত ও যাকাত বিষয়ক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজন। যাকাতের অর্থ রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে বণ্টন করা হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা সম্ভব হবে।
এ সময় আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. আইয়ুব মিয়া, ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওসামা তাসীর উপস্থিত
ঢাকা, ২০ জুলাই(টাইমনিউজবিডি.কম)//কেএ





