বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর বিজনেস স্কুলের উদ্যোগে “নারী উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয় এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ইউআইটিএস এর প্রতিষ্ঠাতা, বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ দেশের প্রত্যেকটি নারীকেই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। ব্যবসা তথা যে কোন মহৎ উদ্যোগে পুরুষ ও নারীর মাঝে কোন পার্থক্য নেই- এ সত্য আজ সুপ্রতিষ্ঠিত। তিনি উল্লেখ করেন যে, ইতিহাসে অন্যতম সফল নারী উদ্যোক্তা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা (রা:)। তিনি আরবের একজন শ্রেষ্ঠ সফল ব্যবসায়ী ছিলেন।
সেমিনারের বিশেষ অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেন, সুশাসনের ফলে যে কোন ধরনের প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে নানাবিধ সুফল পাওয়া যায় এবং কাজের প্রতিটি পর্যায়ে গতিশীলতা সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিজনেস স্কুলের ডীন ও ইউআইটিএস-এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী, নারী উদ্যোক্তা, মানবাধিকার কর্মী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। তিনি বলেন, বর্তমানে অগ্রসরমান যে সমাজ তার উন্নয়নের সম অংশিদার নারীরা।বিশ্বমাত্রিক বিবেচনায় শতকরা ৩৪ জন নারী উদ্যোক্তা আজ ব্যবসা ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
এছাড়াও প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর ভাইস প্রেসিডেন্ট ও ইউওয়াই সিস্টেম্স লিমিটেড এর সিইও ফারহানা এ রহমান, কারিগর এর ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব এবং ইনটেরিয়র ডিজাইনার ও নারী উদ্যোক্তা দুর্দানা হোসেন এবং ফ্যাশন ডিজাইনিং উদ্যোক্তা ও রিলাজ এর ব্যবস্থাপনা পরিচালক
মানতাসা আহমেদ।
নাজিব





