হলমার্ক কেলেঙ্কারি ও সোনালী ব্যাংকের সুরঙ্গ কেটে টাকা চুরি ব্যাংক ব্যবস্থাপনাকে উন্নত করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় অর্থমন্ত্রী বলেন, দুই কারণে সোনালী ব্যাংকের উন্নতি হয়েছে। এক হচ্ছে হলমার্ক চুরি এবং অপরটি সোনালী ব্যাংকের সুরঙ্গপথ চুরি।
হলমার্ক প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকের জিএম নিজ ক্ষমতায় দুই থেকে আড়াই হাজার কোটি টাকা ঋণ দেয়ার যে সুযোগ পেতেন তা এখন আর সম্ভব নয়। এর মানে ব্যাংকটির উন্নতি হয়েছে। তবে সার্বিকভাবে উন্নতির জন্য আরো ১৫ বছর সময় লাগবে।
কিশোরগঞ্জ ও বগুড়ার আদমদীঘি শাখা সোনালী ব্যাংকে দু’দফা সুরঙ্গ কেটে টাকা লুট করার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ শহরে সোনালী ব্যাংকের প্রধান শাখার মাটির নিচে সুড়ঙ্গ কেটে ভল্ট থেকে প্রায় ১৬ কোটি ৪০ লাখ এবং ৮ মার্চ ৩২ লাখ ৫১ হাজার ৮৮৪ টাকা লুট করা হয়।
এছাড়া ২০১২ সালের ৩১ মে পর্যন্ত সোনালী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ২ হাজার ৯৬৪ কোটি ৪৪ লাখ টাকা হাতিয়ে নেয় হলমার্ক গ্রুপ।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]