‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকুভূক্ত প্রতিষ্ঠার ফারইস্ট ফাইন্যান্স। মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেবার ঘোষণা দেয়া হয়েছে।
লভ্যাংশ না দেওয়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) কোম্পানিটিকে ‘এন’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে। যা আগামী ২৪ এপ্রিল থেকে কার্যকর হবে। উল্লেখ্য, ফারইস্ট ফাইন্যান্স গত বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।
জানা গেছে, সমাপ্ত বছরে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৫১ টাকা, শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৩.৩৯ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ঋণাত্মক ৩.২৪ টাকা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকে (জানু’১৪-মার্চ’১৪) ফারইস্ট ফাইন্যান্সের কর পরবর্তী আয় হয়েছে ৪২ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ০.০৩ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৫১ লাখ ৫০ হাজার টাকা এবং ০.০৩ টাকা। ৩১ মার্চ ২০১৪ তারিখ পর্যন্ত এ কোম্পানির পুঞ্জীভূত লোকসান ৪ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]