আগের কার্যদিবসের ধারাবাহিকতায় রবিবার দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। দিনের প্রথম ঘণ্টা লেনদেন হয়েছে দর পতনের মধ্য দিয়ে। মূল্য সূচকের পাশাপাশি দিনের প্রথম ঘণ্টায় টাকার অংকে লেনদেনও কম লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৭২ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ২০৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯০ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৬২ কোটি ৫৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের। এ সময়ে এ কোম্পানির ৩ লাখ ১১ হাজার ৮৩০টি শেয়ার ৩ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭২৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয়েছিল ২০৬ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৬৭২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ১০৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির। লেনদেন হয়েছে ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদনে হয়েছিল ৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এএইচ





