হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৮৭৯ কোটি টাকা জমা পড়েছে। যা উত্তোলনকৃত টাকার ৪৪ গুণ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির আইপিওতে মোট ৮৭৯ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৭৯০ টাকা জমা পড়েছে। যা উত্তোলনকৃত টাকার ৪৩.৯৫ গুণ। এর মধ্যে সাধারণ খাতে ৫৬৫ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত খাতে ৬৪ কোটি ৯২ লাখ ৭৫ হাজার টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২৪১ কোটি ৮৫ লাখ টাকা এবং প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ছয় কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৭৯০ টাকার আবেদন জমা পড়েছে। এর আগে কোম্পানিটির আইপিওতে ১৭ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ৪ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলনের জন্য দুই কোটি শেয়ার ছাড়ে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা ধরে ৫০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছিলো।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]