ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা ২০১৪- ১৫ অর্থ বছরেও সোয়া দুই লাখ টাকায় নির্দিষ্ট থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থনীতি বিষয়ক প্রতিবেদকদের সংগঠন (ইআরএফ)- এর সদস্যদের সাথে মত বিনিময়কালে আজ একথা বলেন। তিনি বলেন, ব্যক্তি শ্রেণির আয়কর আগামি পাঁচ বছর অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, বর্তমানে ব্যক্তি শ্রেণির দুই দশমিক ২০ লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]