সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কাজ না থাকায় সোনিয়া ফাইং নিটওয়ার লিমিটেড নামে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে নোটিশ ঝুলিয়ে দেয়।
কর্তৃপক্ষ জানান, কাজ না থাকায় শ্রমিকদের অর্ধেক বেতন দিয়ে কারখানা চালু রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু শ্রমিকরা তাতে রাজি না হওয়ায় শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
সাভার শিল্পাঞ্চল পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কারখানায় কাজ না থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





