২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ৭৭০টি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও স্থানীয় উৎপাদকদের আবেদনে ৮টি পণ্যের সম্পূরক শুল্ক বহাল রাখা হয়েছে।
শনিবার বিকালে জাতীয় ২০১৪-১৫ অর্থবছরের বাজেট অধিবেশনে অর্থবিল পাসের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন, ২০১২ বাস্তবায়নে ২০১৪-১৫ অর্থবছরে বাজেটে ৭৭০টি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। আর প্রধানমন্ত্রীর নির্দেশে ৮টি পণ্যে সম্পূরক শুল্ক বহাল রাখা হলো।
৮টি পণ্যের মধ্যে টুথপেস্ট, সাবান, ডিটারজেন্ট, লিফ স্প্রিং, রেজর, রেজর পার্টস এবং স্টেইনলেস স্টীল ব্লেডের সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে পূর্বের মতো ২০ শতাংশ করা হয়েছে।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





