তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে। ডিএসইতে লেনদেন কমেছে ৪২ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা আর সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৯৯ লাখ টাকা। তবে উভয় বাজারে বেড়েছে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৮২ লাখ ১৭ হাজার টাকা।
শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০০৬ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯৪ পয়েন্টে।
সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৮৭ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৫০৫ কোটি ৪২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমেছে ৪২ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা।
বিগত কয়েকদিনের দর সংশোধনের সময় কম দরে কেনা শেয়ার কিছুটা মুনাফায় ছাড়তে চেয়েছেন বিনিয়োগকারীরা। বিক্রেতাদের পক্ষ থেকে বেশি দর হাঁকানোর কারণে সূচকে তার ইতিবাচক প্রভাব পড়েছে। তবে বেশি দরে শেয়ার কেনার পক্ষে বিনিয়োগকারীর সংখ্যা কম থাকায় লেনদেন বাড়েনি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৮ লাখ টাকা।
সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ১৭ লাখ টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৯৯ লাখ টাকা।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে লেনদেন কমেছে
তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে। ডিএসইতে লেনদেন কমেছে ৪২ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা আর সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৯৯ লাখ টাকা।





