বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)'তে সূচক বেড়েছে। তবে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)'তেও ছিল একই চিত্র।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয়েছে মোট ৩২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৩৪৬ কোটি ০৯ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৯টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

দিনশেষে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় মোট ২৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৪১ কোটি ০৩ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হল-আমরা টেকনোলজি, ইফাদ অটোস, বেক্সিমকো, বিএসসিসিএল, গ্রামীণফোন, অগ্নি সিস্টেমস, মবিল যমুনা, ফু-ওয়াং ফুড, ডেসকো ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

এমকে