[b]ঢাকা:[/b] দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী নতুন পর্ষদে চারজন শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২২ জানুয়ারি।
ডিএসই শেয়ারহোল্ডার ডাইরেক্টর ইলেকশন রেগুলেশন-২০১৪- এর অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ডিএসই পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। নির্বাচনের মাধ্যমে চারজন শেয়ারহোল্ডার পরিচালক, মনোনয়নের মাধ্যমে সাতজন স্বতন্ত্র পরিচালক, একজন স্ট্র্যাটেজিক ইনভেস্টর পরিচালক এবং স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে পর্ষদ গঠিত হবে।
ডিএসইর এ নির্বাচন অনুষ্ঠানের জন্য গঠিত নির্বাচন কমিশনে রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ এম শামসুল হক, দিয়া সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান সেলিম ও মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
ডিএসইর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী নতুন পর্ষদে চারজন শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ের লক্ষ্যে





