সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও দেশের উভয় শেয়ারবাজারে ব্যাপক দরপতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক (ডিএসইএক্স) ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪১৪ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ৯০ কোটি টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, কেয়া কসমেটিকস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, এএফসি অ্যাগ্রো বায়োটেক, আমান ফিড, তিতাস গ্যাস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন।

দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা।

লেনদেনে অংশ নেয় ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৫টি, দর কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এম আর