টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দর । বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। পেঁয়াজ ও রসুনের  আমদানি ও সরবরাহ ভালো থাকলেও প্রান্তিক পর্যায় থেকে এর দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাজারে কমেছে দেশি রসুনের দাম।শনিবার রাজধানীর বাজারে দেখা গেছে, দেশি পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৩৫ টাকা ও চায়না রসুন ৫ টাকা বেড়ে ৮০ টাকা। অন্যদিকে দেশি রসুন ১০ টাকা কমে ৭০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এদিকে রাজধানীর বাজারে আবার বেড়েছে আদার দাম। আমদানি কম থাকায় সরবরাহ সংকটে এর দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি চায়না আদা ১০ টাকা বেড়ে ২৬০ টাকা, ভারতের কেরালা আদা ১০ থেকে ২০ টাকা বেড়ে ২০০ টাকা ২২০ টাকা এবং অন্যান্য আদা ৫ থেকে ১০ টাকা বেড়ে ১৯০ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাচা মরিচ কেজিতে ৫ টাকা বেড়ে ৫৫ টাকায়, শষা ১০ টাকা বেড়ে ৪০ টাকায়, লম্বা বেগুন ১০ টাকা বেড়ে ৪০ টাকায়, শিম ৫ টাকা বেড়ে ৪০ টাকায়, ঝিঙ্গা ১০ টাকা বেড়ে ৫০ টাকায়, করলা ১০ টাকা বেড়ে ৪০ টাকায়, পেঁপে ৫ টাকা বেড়ে ৪০ টাকায়, বাধা কপি প্রতি পিছ ৫ টাকা বেড়ে ৪৫ টাকায়, জালি কুমড়া ১০ টাকা বেড়ে ৪০ টাকায়, কাঁচা কলা প্রতি হালি ৫ টাকা বেড়ে ৩০ টাকায়, ডাটা শাক প্রতি আটি ১০ টাকা বেড়ে ২০ টাকায়, পুঁই শাক ৫ টাকা বেড়ে ২০ টাকায়, ধনে পাতা (১০০গ্রাম) ৫ টাকা বেড়ে ২০ টাকায়, একদানা রসুন ১০ টাকা বেড়ে ১৩০ টাকায়, দেশি মুরগির ডিম হালিতে ৫ টাকা বেড়ে ৪৫ টাকায়, তেলাপিয়া মাছ কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়ে ১৭০ টাকায়, চায়না পুঁটি ৪০ টাকা বেড়ে ২৪০ টাকায়, সিলভার কার্প ২০ টাকা বেড়ে ২২০ টাকায়, কার্ফু মাছ ৩০ টাকা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
পাশাপাশি কমেছে কিছু কিছু পণ্যের দর। এর মধ্যে নাজির শাল চাল প্রতি কেজিতে ১ টাকা কমে ৫৩ টাকায়, মিনিকেট ২ টাকা কমে ৫২ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, লতা আটাশ ২ টাকা কমে ৪২ টাকায়, পাইজাম ২ টাকা কমে ৩৮ টাকায়, চিনি গুড়া ৫ টাকা কমে ৮৫ থেকে ৯০ টাকায়, বি-আর আটাশ ২ টাকা কমে ৪২ টাকায়, বি-আর ঊনত্রিশ ১ টাকা কমে ৪১ টাকায়, লাল বিরই ১০ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, হাসের ডিম হালিতে ৫ টাকা কমে ৩০ টাকায়, শুকনা মরিচ কেজি প্রতি ৪০ টাকা কমে ১৪০ টাকায়, চিচিঙ্গা ১০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, মিষ্টি কুমড়া আকার ভেদে ১০ থেকে ২০ টাকা কমে ৩০ থেকে ৬০ টাকায়, লাউ ১০ টাকা কমে ৩০ থেকে ৩৫ টাকায়, লেবু প্রতি হালিতে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায়, দেশি রসুন কেজি প্রতি ৫ টাকা কমে ৫৫ টাকায়, চায়না আদা ২০ টাকা কমে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে কাতল মাছ কেজিতে ১০০ টাকা কমে ২৬০ থেকে ২৮০ টাকায়, রুই ১০ টাকা কমে ২১০ টাকা, পাঙ্গাস ১০ টাকা কমে ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]