চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন অর্ধেকেরও কম হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইতে জুন মাসে বিদেশি বিনিয়োগকারীরা লেনদেন করেছেন মোট ৬০২ কোটি ৩৮ লাখ টাকা। আর জুলাই মাসে করেছেন ২৫৩ কোটি ২৬ লাখ টাকা। সে হিসাবে এ মাসে লেনদেন কমেছে ৩৪৯ কোটি ১২ লাখ টাকা।
এদিকে, জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট শেয়ার কিনেছেন ১৬৬ কোটি ৪৫ লাখ টাকার। আর বিক্রি করছেন ৮৬ কোটি ৮০ লাখ টাকার। জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট স্থিতি হয়েছে ৭৯ কোটি ৬৪ লাখ টাকা।
এর আগে জুন মাসে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কিনেছিলেন ৪৮২ কোটি ৫১ লাখ টাকার। আর বিক্রি করেছিলেন ১১৯ কোটি ৮৭ লাখ টাকার। অর্থাৎ জুন মাস শেষে বৈদেশিক বিনিয়োগকারীদের মোট স্থিতি ছিল ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা।
উল্লেখ্য, মে মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট শেয়ার কিনেছিলেন ৩৫৩ কোটি ৬ লাখ টাকার। আর বিক্রি করেছিলেন ২২৪ কোটি ৪২ লাখ টাকার। মে মাসে বৈদেশিক বিনিয়োগকারীদের মোট স্থিতি ছিল ১২৮ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৭২১ টাকা।
এছাড়া এপ্রিলে বৈদেশিক বিনিয়োগকারীরা লেনদেন করেছেন ১ হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকার। এবং মার্চে ২০৫ কোটি ২৭ লাখ টাকার। আর বিক্রি করেছেন ১০৮ কোটি ৩০ লাখ টাকা শেয়ার।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





