কুটির শিল্প একটি অবহেলিত খাত। এই খাতে কোন প্রণোদনা নেই। তবে সরকারের পৃষ্টপোষকতা পেলে কুটির শিল্প দিয়ে বাংলাদেশ একদিন হেলিকপ্টার বানাতে পারবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরাটন হোটেলে বিসিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, কুটির শিল্প একটি অবহেলিত খাত। এই খাতে কোন প্রণোদনা নেই। অথচ এই খাতের মাধ্যমে প্রায় ৬ লাখ লোকের কর্মসংস্থার হয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে গার্মেন্টস শিল্পে কিছুদিনের জন্য সাপ্লাই চেইন ভেঙ্গে যাওয়ায় সবার মাথা খারাপ হয়ে গিয়েছে।
এই খাতকে বাঁচাতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রণোদনা দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন যাবৎ অবহেলিত থাকায় সম্ভাবনায় দেশীয় শিল্প বিকাশিত হচ্ছে না। কিন্ত সরকারের পৃষ্টপোষকতা পেলে একদিন বাংলাদেশ কুটির শিল্প দিয়েই হেলিকপ্টার বানাতে পারবে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
কুটির শিল্প একদিন হেলিকপ্তার বানাবে: আকরাম