ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান আবদুস সাদেক ভূইয়া ও কর্পোরেট সোস্যাল এ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান এ.এইচ.এম. লতিফ উদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবছর শীতার্ত মানুষের জন্য ২ লক্ষ ২৫ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে রয়েছে ১ লাখ ৫ হাজার কম্বল, ৮৫ হাজার চাদর এবং শিশুদের জন্য ৩৫ হাজার সোয়েটার।

ব্যাংকের সিএসআর কর্মসূচীর আওতায় প্রতি বছর দেশব্যাপি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেআই