আবারো কমেছে ক্রিপ্টোকারেন্সির শীর্ষস্থানীয় ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম। বর্তমানে ১ বিটকয়েনের বাজারমূল্য ৭ হাজার ডলারে নেমেছে। গতকাল এ দর ছিলো সাড়ে ৬ হাজার। যা গেলো বছরের নভেম্বরের পর সর্বনিম্ন। চীন এবং ভারতে বিটকয়েন লেনদেনে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে কমছে এ ভার্চুয়াল কারেন্সির দর।

সেইসাথে কমেছে ইথেরিয়াম এবং রিপলের দর। বিটকয়েনে লেনদেনের মাধ্যমে দেশের অর্থ বাইরে চলে যায়, এমন আশঙ্কায় বিটকয়েন লেনদেনে কড়াকড়ি আরোপ করে চীন। এরপর বাজেট ঘোষণায় বিটকয়েনে লেনদেন বন্ধ করে দেয় ভারত।

এসএম