মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। এ বিষয়ে বিষয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একমত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শিগগিরই দুই দেশের সচিব পর্যায়ে বৈঠক হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
সোমবার সচিবালয়ে ঢাকা সফররত শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল মনিটারি কো-অপারেশন বিষয়ক সিনিয়র মন্ত্রী ড. শরথ অমুনিউগামারের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ প্রেসব্রিফিং-এ তোফায়েল আহমেদ এ কথা জানান।
এ সময় তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ প্রায় সমান হলেও এর পরিমাণ খুব কম। এ পরিপ্রেক্ষিতে দুইদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে এফটিএ করার আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা।
এফটিএ বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এফটিএ হলে বাংলাদেশের বহু পণ্য শ্রীলঙ্কায় রফতানি করা সম্ভব হবে। বৈঠকে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শিগগিরই দু’দেশের সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তবে এর আগে দুই দেশের মধ্যে একটি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল মনিটারি কো-অপারেশন বিষয়ক সিনিয়র মন্ত্রী ড. শরথ অমুনিউগামা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে।
এফটিএ হলে উভয় দেশই লাভবান হবে। তবে পাশপাশি কানেকটিভিটিও বাড়াতে হবে। এছাড়া বাংলাদেশের অবকাঠামো ও পর্যটন খাতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে’ বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বাণিজ্য সচিব মাহবুব আহমেদ এবং শ্রীলঙ্কার অর্থ ও পরিকল্পনা সচিব ড. পি বি জয়সুন্দর এ সময় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-শ্রীলঙ্কা
মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। এ বিষয়ে বিষয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একমত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শিগগিরই দুই দেশের সচিব পর্যায়ে বৈঠক হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।





