এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সাথে সরকারের ৮৮০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌর বিদ্যুৎ এবং ক্ষুদ্র ও মাঝারি অবকাঠামো উন্নয়নে সহযোগিতায় এ ঋণ দেবে এডিবি।
রোববার এনইসি সম্মেলন কক্ষে সরকারের সঙ্গে এডিবির চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এডিবির পক্ষে ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ওলেগ টনকন ওজেনকোব স্বাক্ষর করেন।
এ সময় মেজবাহউদ্দিন বলেন, ‘সৌর বিদ্যুৎ দিয়ে সেচ পাম পরিচালনা করা হবে। ফলে বিদ্যুতের ওপর চাপ কমবে। ১৯৭৩ সালে এডিবির সদস্য হওয়ার পর থেকে এডিবি বাংলাদেশের অন্যতম সহযোগী হিসেবে বাংলাদেশকে ঋণ ও অনুদান সহায়তা করে আসছে।’
অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পে এডিবির মোট ঋণের মধ্যে ওসিআর হচ্ছে ১০ কোটি মার্কিন ডলার। এ ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে। এর সুদ লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট (লাইবর) ভিত্তিক। এ ছাড়া প্রিমিয়াম চার্জ দিতে হবে শূন্য দশমিক ১০ শতাংশ এবং অনুত্তোলিত ঋণের ওপর বার্ষিক শূন্য দশমিক ১৫ শতাংশ।
বাকি ১ কোটি মার্কিন ডলার হচ্ছে এডিএফ ঋণ। এটিও ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে। এর সুদের হার ২ শতাংশ।
‘সেকেন্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিজ (পিপিআইডিএফ-টু)’ শীর্ষক প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে। দ্বিতীয় পর্যায়ে এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি অবকাঠামো উন্নয়ন এবং সৌর বিদ্যুৎ সিস্টেম কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি (ইডকল)।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
এডিবির সাথে ৮৮০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সাথে সরকারের ৮৮০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌর বিদ্যুৎ এবং ক্ষুদ্র ও মাঝারি অবকাঠামো উন্নয়নে সহযোগিতায় এ ঋণ দেবে এডিবি।





