মাএ ২২ দিনের ব্যবধানে আন্তর্জাতিক ও দেশের বাজারে আবারও প্রতি ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ২’শ ২৫ টাকা।
শনিবার থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী শনিবার থেকে ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৩ হাজার ৭৪০ টাকা যা আগে ছিল ৪২ হাজার ৫১৫ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪০ হাজার ৪১৬ টাকার বদলে ৪১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে। এ ক্ষেত্রে প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২২৪ টাকা।
দাম বৃদ্ধির পর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৩৪ হাজার ৯৯২ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৩৩ হাজার ৭৬৭ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দামও এক হাজার ২২৫ টাকা বেড়েছে। এ মানের স্বর্ণ শনিবার থেকে ২২ হাজার ৬৮৬ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯১১ টাকায় বিক্রি হবে।
স্বর্ণের পাশাপাশি রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৯১ টাকা।
প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।
এমএম





