দীর্ঘ ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বুধবার দুপুর থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস-এর কার্গো অফিসার কামরুজ্জামান বলেন, পেট্রাপোল বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ সে দেশের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বাংলাদেশে প্রবেশে কড়াকড়ি আরোপ করে। এর জন্য তারা মঙ্গলবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল পথে আমদানি-রফতানি বন্ধ করে দেয়। ফলে মঙ্গলবার সকাল থেকে এ বন্দর দিয়ে আমদারি-রফতানি বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার বিকালে ও বুধবার সকালে ভারতীয় কাস্টমসের সঙ্গে সে দেশের ব্যবসায়ীদের একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ফলপ্রসূ হওয়ায় দুপুর দেড়টা থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয় বলে তিনি জানান।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই