সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় বাজারে সূচক ও লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৬৯ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টি, কমেছে ৮৭টি আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৫ লাখ টাকার।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ২ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২২২ কোটি ৬৩ লাখ টাকার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩৫৪ পয়েন্টে। সিএসইতে মোট ২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৫২ লাখ টাকার।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর