বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মানোন্নয়ন, কর্মপরিবেশ এবং শ্রমঅধিকারের বাস্তবায়ন কতটুকু এগিয়েছে তা খতিয়ে দেখতে ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল।
রোববার ইইউয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ প্রতিনিধি দলটি আগামী ২৪ ও ২৫ মার্চ ঢাকায় অবস্থান করবে। এ সময়ে তারা পোশাক কারখানার মালিকদের সঙ্গে কারখানার কর্মপরিবেশ, শ্রমিকদের অধিকারের বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে।
আরো বলা হয়েছে, এই প্রতিনিধি দলটিতে নেতৃত্ব দেবে দক্ষিণ এশিয়া বিষয়ক চেয়ারপাসন জেন ল্যাম্বার্টে। এদিকে ধারণা করা হচ্ছে, ইউরোপের বাজারে জিএসপি সুবিধা বহাল রাখতে এই প্রতিনিধি দলটির পরিদর্শন বেশ গুরুত্ব বহন করবে।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]