মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতায় রবিবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টা লেনদেন হয়েছে নিম্নমুখী প্রবণতায়। এ সময়ে সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনও তুলনামুলক কম লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯২১ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২০০টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫৯ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৭৬ কোটি ৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে আইডিএলসির। এ সময়ে এ কোম্পানির ৩ লাখ ৩৭ হাজার ৪৪১টি শেয়ার ২ কোটি ৭৮ লাখ ৭২ হাজার টাকায় লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৯৫৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয়েছিল ৩৩১ কোটি ৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৬২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৯৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির। লেনদেন হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এএইচ