ফের বাড়ানো হচ্ছে অনলাইনে কর শনাক্তকরণ নাম্বার (টিআইএন) নিবন্ধনের সময়। দ্বিতীয় দফায় আগামী ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানো হতে পারে। এ বিষরয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শিগগির আদেশ জারি করতে পারে জানা গেছে। অনলাইনে ই-টিআইএন নিবন্ধনের আগের সময় ৩১ মার্চ সময় শেষ হওয়ার কথা।
করদাতাদের সুবিধার্থে গত বছরের ১ জুলাই অনলাইনে ই-টিআইএন সংগ্রহের আধুনিক এ পদ্ধতি চালু করে এনবিআর। ই-টিআইএন রেজিস্ট্রেশন পদ্ধতি ইতিমধ্যে করদাতাদের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে।
এর মাধ্যমে ঘরে বা অফিসে বসেই টিআইএন সনদ সংগ্রহের সুযোগ রয়েছে। এর জন্য কোনো ফি বা সার্ভিস চার্জ লাগে না বলে এটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনবিআর সূত্রে জানা গেছে, গেল সপ্তাহ পর্যন্ত ই-টিআইএন পদ্ধতিতে প্রায় ১১ লাখ ৩০ হাজার নিবন্ধন হয়েছে। এর মধ্যে পুরনো বা পুনঃনিবন্ধন করেন ৮ লাখ ৮০ হাজার। অবশিষ্ট নতুন টিআইএন সনদ নিয়েছে। চালুর সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। নতুন পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে কিছু কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রথম দফায় তা ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়।
এ পদ্ধতি চালুর সময় এনবিআর ঘোষণা করেছিল, নির্ধারিত সময়ের পর পুরনো টিআইএন গ্রহণ করা হবে না। যারা বারো ডিজিটের নতুন টিআইএন নেবে শুধু তাদের আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। এই ঘোষণার পরও এনবিআর মনে করছে, অনেক করদাতা ই-টিআইনে নিবন্ধন নেননি এখনও। তাদের সুযোগ দিতেই আবারও সময় বাড়ানোর কারণ বলে জানা গেছে।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ফের সময় বাড়ছে ই-টিআইএন নিবন্ধনের