বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল)। দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭.১১শতাংশ।
মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার বিএসসিসিএলের সমাপনী মূল্য ছিল ১২২.২ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১১৩.৫ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ১১২ টাকা থেকে ১১৫ টাকা।
দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে –ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪.৫৪ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৪৫ শতাংশ, জাহিনটেক্সের ৩.৯৩ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৭ শতাংশ, নর্দার্ন জুটের ৩.৬৭ শতাংশ, বীচ হ্যাচারির ৩.৪৬ শতাংশ, ফুওয়াং সিরামিকের ৩.৪৪ শতাংশ, ফার কেমিক্যালের ৩.৪৪ শতাংশ দর কমেছে।
দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেয়া হয়েছে।
এসএইচ





