শেয়ার হোল্ডারদের জন্য ২৫.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির পরিচালনা পরিষদ ২০১৩ সালের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে। ডিএসই জানায়, ঘোষিত লভ্যাংশ পুরোটাই বোনাস।

একই সঙ্গে কোম্পানিটি তাদের মূলধন ৫০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করার জন্য পরিচালনা পরিষদ একমত হয়। কোম্পানির এজিএম এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ মূলধন বাড়ানো হবে।

সন্ধানীর এজিএম আগামী সেপ্টেম্বর মাসের ৯ তারিখে হবে বলে জানিয়েছে ডিএসই। কোম্পানিটি ২০১২ সালে ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল শেয়ার হোল্ডারদের।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ