[b]ঢাকা: [/b]দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইতে) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ অনেকটা কমে গেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েণ্ট বেড়ে অবস্থান করছে ৪৭৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬৯৭ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৭৯ পয়েন্টে।
সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড এয়ারের। দিনশেষে এ কোম্পানির ১ কোটি ৭২ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার পরিমান ২৮ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।
পুঁজিবাজার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকায় বিনিয়োগকারীদের মধ্যে স্বতস্ফুর্ত অংশগ্রহণ বাড়ছে। ফলে অনেকটা স্বাভাবিক নিয়মে বাজারে উত্থান পতন চলছে। বছর শেষে অনেক কোম্পানি লভ্যাংশ দেওয়া শুরু করায় অধিকাংশ শেয়ারের দর এখন ঊর্ধ্বমুখী। ফলে পুরোনো লোকসানী শেয়ার থেকে অনেকে মুনাফা তোলার চেষ্টায় রয়েছেন। এসব কারণে বাজারে লেনদেন এবং সূচক তুলনামুলক উর্ধ্বমুখী রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৫৩ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৮৫৬ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ রোববার ডিএসইতে লেনদেন কমেছে ১৫৯ কোটি ৩০ লাখ ৫৯ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধার্ণ মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৬৭ কোটি ২৬ লাখ টাকা।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ১২ লাখ টাকা সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৮৬ লাখ টাকা।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে লেনদেন কমেছে
দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইতে) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ অনেকটা কমে গেছে।





