নাভানা ফার্নিচার ও নাভানা পেইন্টসের মালিকানা ছেড়ে দিচ্ছে আফতাব অটোমোবাইলস লিমিটেড। একইসঙ্গে নাভানা ব্যাটারির কাছে ৮৬.৪৬ কাঠা জমি হস্তান্তর করবে কোম্পানিটি। এ সব বিষয় ৩৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ‘আলোচ্য বিষয়’ এ অর্ন্তভূক্ত করা হয়েছে বলে আফতাব অটোর পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় ৩৪তম এজিএমে ‘আদার বিজনেস’ হিসাবে উল্লিখিত বিষয় অর্ন্তভূক্ত করা হয়েছে এবং এ বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) অবহিত করা হয়েছে। ওইদিন সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, বসুন্ধরা বারিধারায় এজিএম অনুষ্ঠিত হবে বলে আফতাব অটোর পক্ষ থেকে জানানো হয়েছে।
কেএইচ





