বুধবার  সপ্তাহের চতুর্থ কার্যদিবসে এসেও দেশের উভয় পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির দর। তবে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৬ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার টাকা।
বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। এদিন এ কোম্পানির ২ লাখ ৪১ হাজার ৯৫০টি শেয়ার ২৯ কোটি ৪ লাখ ৮১ হাজার ৮০০ টাকায় লেনদেন হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ৯৯ লাখ টাকা।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]