২০১৪-১৫ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে  ১১ হাজার ৫৪০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব গত ২০১৩-১৪ অর্থবছরের চেয়ে ১ হাজার ৬৩৮ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এসময় অর্থমন্ত্রী বলেন, ২০১৭ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ১৮ হাজার ১৬২ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]