একটানা চতুর্থ কার্যদিবসেও দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। এদিন টাকার অংকে লেনদেনও আগের দিনের চেয়ে বেশি লক্ষ্য করা গেছে।

বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির। লেনদেন হয়েছে ৮৫ কোটি ৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

বেলা সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এমজেএলবিডির। এ সময়ে এ কোম্পানির ৭ লাখ ১৭ হাজার ২৯০টি শেয়ার ৯ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮০৮ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৩১৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেলা সাড়ে ১১টায় ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৫৪ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৪৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির। লেনদেন হয়েছে ৫ কোটি ৫৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এএইচ