আন্তর্জাতিক বাজারে দর ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও দুই সপ্তাহ না যেতেই সব ধরনের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি–বাজুস।

গত সোমবার (০৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলারি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই দাম বাড়ানোর খবর জানানো হয়েছে।

২২ ক্যারেট সোনা এখন ৫৪ হাজার ৫২৯ টাকায় বিক্রি হবে। আজ মঙ্গলবার (০৬ আগস্ট) থেকে নতুন দর কার্যকর হবে। সর্বশেষ ২৪ অগাস্ট থেকে সোনার দাম ভরিতে একই পরিমাণ বাড়ানো হয়েছিল।

ঘটা করে স্বর্ণ করমেলা করার পর ৪ জুলাই সোনার দর বাড়িয়েছিল বাজুস। সেবার ভালো মানের সোনা ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছিল।

তার আগে ২৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার দিন প্রতি ভরি ভালো মানের সোনার দাম দেড় হাজার টাকা বাড়িয়েছিল বাজুস।

দর বৃদ্ধি পাওয়ায় আজ মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫৪ হাজার ৫৩০ টাকা, ২১ ক্যারেট ৫২ হাজার ১৯৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৭ হাজার ১৮২ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে হবে ২৭ হাজার ৯৯৪ টাকা। তবে রুপার দাম বেড়ে হেরফের হবে না। প্রতি ভরি ৯৩৩ টাকা।

সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫৩ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেট ৫১ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ৪৬ হাজার ১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ২৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হয়েছে। কাল থেকে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়বে।

এদিকে আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনার দাম ২০১৩ সালের ৭ মে’র পর সবচেয়ে বেশি। আজ প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ১ হাজার ৪৬৬ মার্কিন ডলার। গত ১৬ জুলাই থেকে ধারাবাহিকভাবে দাম বাড়ছে।

 

এএস