পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন (২০১০) বাস্তবায়নে আগামী এক মাসের জন্য কাঁচাপাট রফতানি বন্ধ করা হয়েছে।
সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
এতে বলা হয়, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর সঠিক বাস্তবায়নের নিমিত্তে পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩ নভেম্বর, ২০১৫ তারিখ হতে একমাস পর্যন্ত সকল প্রকার কাঁচাপাট রফতানি বন্ধ রাখা হল।
এমআর





