সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় বাজারে সূচকের ইতিবাচক প্রবণতা লক্ষ করা যাচ্ছে। পজিটিভ ট্রেড অব্যহত থাকায় লেনদেনের ১ ঘন্টায় অধিকাংশ প্রতিষ্ঠানের দর বেড়েছে। একই সাথে টাকার অংকে লেনদেনও বাড়ছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় উভয় বাজারের লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ১ ঘন্টায় ব্রড ইনডেক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬০৭ পয়েন্টে। ডিএসইতে মোট ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টি, কমেছে ৪৫টি আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৩২ কোটি ২২ লাখ টাকার।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৯১ পয়েন্টে। সিএসইতে মোট ১১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৩২টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১২ কোটি ১৯ লাখ টাকার।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]