নাটোরে দেশের ১৫ চিনিকলের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবীতে মাঠকর্মীদের মানববন্ধন হয়েছে।
চিনি শিল্পের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে দেশের ১৫টি চিনিকলের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করণের দাবিতে বৃহস্পতিবার নাটোরে মানববন্ধন করেছে দেশের ১৫টি চিনিকলের মাঠকর্মীরা।
নাটোর চিনিকল সিডিএ কল্যাণ সমিতি ও কেন্দ্রীয় সিডিএ সংসদের যৌথ আয়োজনে শহরের পুরাতন বাসষ্ট্যন্ড এলাকায় মানববন্ধনে ১৫টি চিনিকলের সিডিএ নেতারা উপস্থিত ছিলেন।
সিডিএ কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া, কেন্দ্রীয় সিডিএ সংসদের আহবায়ক আবুল বাশার, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, কাওছার আলী, নাটোর সিডিএ’র সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক মনছুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্শবর্তী দেশগুলোর চিনিকলে চাকুরী জাতীয়করণ করা হয়েছে। কিন্তু আমাদের দেশে চিনিকলে কর্মরত শ্রমিক কর্মচারীরা এখনো অবহেলিত। এ অবস্থায় চাকুরী জাতীয়করণ করা না হলে পর্যায়ক্রমে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল নাটোর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এমএ





