আগের দিনের দর পতনের ধারাবাহিকতা ভেঙ্গে সোমবার দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের প্রথম ঘণ্টা লেনদেন হয়েছে। দিনের প্রথম ঘণ্টায় টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৪১ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ২৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭৮ কোটি ৫৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এবি ব্যাংকের। এ সময়ে এ কোম্পানির ২৭ লাখ ৫২ হাজার ১০০টি শেয়ার ৮ কোটি ৬৫ লাখ ২২ হাজার টাকায় লেনদেন হয়েছে।

রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৬৯ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ২৩২ কোটি ৩৭ হাজার ৪৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ১২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯০৭৯ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির। লেনদেন হয়েছে ৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এএইচ