বাংলাদেশের পোশাক কারখানার মানোন্নয়ন, পরিবেশের উন্নয়ন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, শ্রমিক অসন্তোষ কমে যাওয়া নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার রাজধানীতে নেদারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী এম জে প্লুম্যানের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অ্যাকর্ড ও অ্যালায়েন্স যৌথভাবে দেশের প্রায় তিন হাজার ৫শ কারখানা পরিদর্শন করবে। এর মাঝেই প্রায় দেড় হাজার কারখানা পরিদর্শন শেষ হয়েছে।
যার মাঝে মাত্র ১৯ কারখানায় ত্রুটি পেয়েছে অ্যাকর্ড ও অ্যালায়েন্স। তাই তৈরি পোশাক শিল্পে রানা প্লাজা পরবর্তী পদক্ষেপে আমাদের বিদেশি বন্ধুরা সবাই সন্তষ্ট।’
এছাড়া শিল্প কারখানার অগ্নি নিরাপত্তা সামগ্রী আমদানির ওপর থেকে আগামী ২০১৪-১৫ অর্থবছরের মধ্যেই কর প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিএমইএ ও নেদারল্যান্ডের প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান টিএনওর সহায়তায় টেক্সটাইল টেকনোলজি বিজনেস সেন্টারের কাজ শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের কারখানার তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সাপ্লায়ারদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা হবে।
নেদারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী এম জে প্লুম্যান বলেন, বাংলাদেশের পোশাকশিল্পের উন্নয়নে আমরা যৌথভাবে কাজ করতে আগ্রহী। রানা প্লাজা দুর্ঘটনার পর সব ধরনের সহায়তার কথা আমরা বলেছি। বাংলাদেশে পোশাক শ্রমিকদের যৌন ও স্বাস্থ্য সমস্যা নিরসনে নেদারল্যান্ডের একটি এনজিও ১৭ লাখ ইউরো ব্যয় করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
তিনি আরও বলেন, পোশাকশিল্পের উন্নয়নে বাংলাদেশের নেওয়া পদক্ষেপসমূহ অত্যান্ত আশাব্যঞ্জক। শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী কিছু পদক্ষেপ সরকারি এবং বেসরকারি খাত থেকে নেওয়া হলে খুব দ্রুতই পোশাকখাত এগিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নেদারল্যান্ড রাষ্ট্রদূত গারবেন ডি ইয়াং, বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পোশাক শিল্প নিয়ে রাষ্ট্রদূতরা সন্তষ্ট: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের পোশাক কারখানার মানোন্নয়ন, পরিবেশের উন্নয়ন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, শ্রমিক অসন্তোষ কমে যাওয়া নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।





