সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মরিচ ছাড়া বাকি বেশিরভাগ সবজির দাম আগের দিনের মতোই আছে।
সবজির মধ্যে সবচেয়ে কম দামে মিলছে কাঁচা পেঁপে—প্রতি কেজি ২৫-৩০ টাকা। কচুরমুখি পাওয়া যাচ্ছে ৬০ টাকায়। শসা, মিষ্টি কুমড়া ও ধুন্দল বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে।
অন্যান্য সবজির মধ্যে ঢেঁড়স কেজি ৮০ টাকা, কচুরলতি ৯০ টাকা, বরবটি ও লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, করলা ১০০ টাকা, উস্তা ১২০ টাকা এবং কাকরোল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল ও পটল কেজি ৮০ টাকা। এছাড়া জালি কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস ৬০-৭০ টাকায়, লাউ ৭০ টাকায় এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায়।
শীতকালীন সবজির মধ্যে ছোট আকারের ফুলকপি ও পাতাকপি প্রতিটি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। মুলা কেজি ৮০ টাকা এবং টমেটো ১২০-১৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে।
গোপীবাগের এক সবজি বিক্রেতা বলেন, পাইকারি বাজারে কয়েকদিন ধরে চাহিদা অনুযায়ী সবজি আসছে না। মৌসুম শেষ হওয়ায় ফলন কমছে, আবার বৃষ্টিতে অনেক সবজি নষ্ট হয়েছে। কাঁচা মরিচের সরবরাহ অর্ধেকে নেমে আসায় দাম বেড়েছে।
শাকের বাজারেও দাম ঊর্ধ্বমুখী। পুঁইশাক প্রতি আঁটি ৪০-৫০ টাকা, কুমার শাক ৫০-৬০ টাকা, লালশাক ২৫-৩০ টাকা, কলমি শাক ২০ টাকা, পালংশাক ৪০ টাকা, পাটশাক ৩০ টাকা, কচুশাক ৩০ টাকা, মুলা শাক ২৫ টাকা এবং ডাঁটা শাক প্রতি আঁটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এনএইচ