অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। তবে বৈধভাবে অর্জিত আয়ের অপ্রদর্শিত অর্থ জরিমানা দিয়ে বৈধ করার বিধান বহাল থাকবে।
শনিবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি সুলতান মাহমুদ বাদল দেশের অর্থ বিদেশে চলে যাওয়া রোধে ব্যবস্থা নেওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের সম্পদ আছে। কিন্তু গত কয়েক বছরে দেশ থেকে টাকা কোনো না কোনোভাবে বিদেশে চলে যাচ্ছে। একেক দেশ একেক পন্থায় দেশের টাকা নিয়ে যাচ্ছে। এই অর্থ যেন বিদেশে না গিয়ে দেশেই বিনিয়োগ হয় সে বিষয়ে কিছু করা উচিত।
মতবিনিময় সভায় ইআরএফের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, অর্থসচিব ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম, আইএমইডি সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
অর্থনীতি
অপ্রদর্শিত অর্থ বৈধ করার বিধান বহাল থাকবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। তবে বৈধভাবে অর্জিত আয়ের অপ্রদর্শিত অর্থ জরিমানা দিয়ে বৈধ করার বিধান বহাল থাকবে। শনিবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ)





