মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ১৭ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ১০ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে। শুধু সোমবার (১৭ আগস্ট) দেশে এসেছে ৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা।
গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৬ কোটি ৩০ লাখ ডলার।
চলতি অর্থবছরের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৮৪ কোটি ৪০ লাখ ডলার বা ২১ দশমিক ৬০ শতাংশ।
রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
এস